ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের নলতায় এক কিশোরকে ছুরিকাঘাত

সাতক্ষীরা কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসায় পালিয়ে যায় হামলাকারী আশরাফুল ইসলাম অমিত (১৮)।

 মঙ্গলবার (১১মার্চ) মাগরিবের নামাজের পর উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয় ফাজিল মাদ্রসার সামনে এঘটনা ঘটে। 


আহত সাইফুল ইসলাম ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে। 


স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বাহিরে আসলে একই গ্রামের রেজাউল পাড়ের ছেলে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিত তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায়। রক্তাক্ত জখম হওয়া সাইফুল ইসলামের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আশরাফুল ইসলাম অমিত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর