জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

জাবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে৷ মঙ্গলবার (১১ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চত্বরে অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিলে ৫ অনুষদের শিক্ষার্থীদের ছিলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ৷


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন৷  আয়োজক কমিটি আহ্বায়ক ড. মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খতিব মুফতি নাজের আলী৷  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান তার বক্তব্যে পবিত্র কুরআনের অনেকগুলো উদ্ধৃতি সংবলিত ‘কুরআন ও বিজ্ঞান’ নিয়ে আলোকপাত করেন৷


কুরআন যে বিজ্ঞানে পরিপূর্ণ সে বিষয়ে বিস্তারিত আলোকপাতের পাশাপাশি তিনি পবিত্র রমজানে ধর্মীয় গাম্ভীর্য রক্ষা, ন্যায়নিষ্ঠতা, দেশপ্রেম, দেশের শান্তি ও সম্মৃদ্ধি রক্ষার আহবান জানান৷    এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা, পরিকল্পনা ও উন্নয়নের পাশাপাশি সকল দপ্তর প্রধান, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্ধ, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান উপলক্ষে একাডেমিক চত্বর ছিলো ধর্মীয় আবহে সজ্জিত৷ উন্নতমানের খাবার পরিবেশনের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ে রমজানে এমন বণাঢ্য আয়োজন ইতিপূর্বে হয়নি বলে মন্তব্য করেন আগত শিক্ষার্থীরা৷ 


সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর জানান ‘৫ বছরের বিশ্ববিদ্যালয় জীবনের সব থেকে সুন্দর প্রোগ্রাম আজকের ইফতার আয়োজন। ধন্যবাদ জানাই ভিসি স্যার ও ইফতার মাহফিল আয়োজনের সকল পৃষ্ঠপোষকদের। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতের প্রোগ্রামগুলো এমন সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত হবে৷’ 


শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয় বলেন ‘বিশ্ববিদ্যায়ের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল আয়োজন গুলোর মধ্যে এটি একটি৷ আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেছি এবং প্রত্যেকেই আজকের আয়োজনে শতভাগ সন্তুষ্ট। রুচিসম্মত খাবার থেকে শুরু করে সাজসজ্জা সবকিছুতেই ছিলো নতুনত্বের ছোঁয়া৷’
আরও খবর