ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১০/০৩/২৫ 
দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও শারিরীক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার আয়োজনে ওই কলেজের মুল ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মিলন মিয়া, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলাম সহ ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণ, অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান,এবং নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন সহ ধর্ষণকারীদের ফাঁসির দাবিও জানানো হয়।



Tag
আরও খবর