জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

জাবিপ্রবিতে শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) জামালপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল কবির (মঞ্জু), জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: আবদুল্লাহ আল-মাসুদ, জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ও সাংগঠনিক সম্পাদক মো: মনজুরুল করিম সুমন।


এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ । এ ইফতার মাহফিলে সরকারি আশেক মাহমুদ কলেজ, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা অংশ নেন। ছাত্রদল নেতারা বলেন, “এই ইফতার মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি আমাদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ। জাবিপ্রবির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।” ইফতারের পূর্বে দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অন্যদিকে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরেকটি অংশ আহ্বায়ক শাকিল আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভ্যন্তরে ইফতার মাহফিলের আয়োজন করেন।


এদিকে একই দিনে দুই গ্রুপের আলাদা ইফতার আয়োজনে জাবিপ্রবি ছাত্রদলে দ্বিধাবিভক্তির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে৷
আরও খবর