কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বঙ্গোপসাগরে চার দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে কোস্টগার্ড কর্তৃক উদ্ধার

কোস্টগার্ডের অভিযানে উদ্ধারকৃত জেলে


বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এক প্রেস বার্তায় তিনি বলেন, ‘বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে হতে ফোন করে জানানো হয় যে, ১৩ জন জেলেসহ ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার গত চার দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।’

তিনি আরও জানান, এরপর কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যবিশিষ্ট একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নিমিত্তে ওই এলাকায় যাত্রা করে। অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ট্রলারটিতে ১৩ জন জেলেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকারী দল ট্রলারসহ জেলেদের নিরাপদে দুবলারচরে নিয়ে আসে। ট্রলারটি বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার জন্য ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে বলে প্রেস বার্তায় কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক উল্লেখ করেন।


আরও খবর