শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদের স্বপ্ন ও প্রত্যয়

সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. ছদরুদ্দীন আহমদ। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের একাডেমিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার প্রতি তাঁর অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

(রোববার ২-মার্চ ) সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি অধ্যক্ষ কার্যালয়ে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে অধ্যক্ষ হিসেবে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "আমি নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এর আগে বিভিন্ন কলেজে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তবে তিতুমীর কলেজ একটি বৃহত্তম প্রতিষ্ঠান। দেশের মধ্যে অন্যতম সেরা একটি কলেজ হিসেবে এটি সুপ্রতিষ্ঠিত। এখানে এসে দেখছি, উন্নতির স্পষ্ট লক্ষণ রয়েছে, যা আরও সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।"

তাঁর মতে, “আমাদের চিন্তা-চেতনায় ভিন্ন ভিন্ন মত নিয়ে আসতে হবে। একাডেমিক লেখাপড়ার দিক থেকে কিভাবে এই কলেজকে বিশ্বের সামনে ‘মানুষ তৈরির কারখানা’ হিসেবে পরিণত করা যায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত সত্যিকারের জ্ঞান অর্জন ও মানুষের মতো মানুষ হওয়া।"

শিক্ষা ব্যবস্থার পরিবর্তনশীল ধারা সম্পর্কে আলোকপাত করে ছদরুদ্দীন আহমদ শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন বিষয়ে আরও বলেন, “মানসিকভাবে পরিবর্তনশীল হয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং বিশ্বের সামনে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।” প্রযুক্তি, গবেষণা এবং জ্ঞানের প্রতিটি ক্ষেত্রে  যেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকে, সে লক্ষ্যে কাজ করতে হবে।"

সর্বশেষ তিনি ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে বলেন, “যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে আমাদের কাজ করতে হবে। আমি নিজে কাজ করব, অন্যদেরও উৎসাহিত করব, যাতে আমরা সবাই মিলে শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারি।”

আরও খবর