‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে টাস্কফোর্সের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ চেইন সঠিক রাখতে কাজ শুরু করেছে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটি। 

এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মোঃ সোহাগ মিলু এর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে ৪৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মোঃ সোহাগ মিলু। 

উক্ত অভিযানে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সদস্যরা উস্থিত ছিলেন।

এবিষয়ে মুঠোফোনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু জানান, বাজার তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত মৌসুমী ফল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং ব্যবসায়ী সাগর রায় ১০ হাজার টাকা, খালেদ মোশাররফ ৫ হাজার টাকা এবং নিবারন পাল-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে এসব জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

সঠিকভাবে ও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু।


Tag
আরও খবর