ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকা মুক্ত দিবস উদযাপিত।


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:আজ ৮ই ডিসেম্বর ভালুকা হানাদার মুক্ত দিবস। আজকের এই দিনেই ময়মনসিংহ সদর দক্ষিণ ঢাকা সদর উত্তরের সাফ সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আফসার মেজরের নেতৃত্বে ভালুকা পাক-হানাদার মুক্ত হয়েছিল। 


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির মাধ্যমে সকালে ভালুকা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্ত দিবস উদযাপন কমিটির সার্বিক তত্বাবধানে মুক্তিযোদ্ধা প্রশাসনের সর্বস্তরের মানুষের সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মেজর আফসারের কবর জিয়ারত, বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। 


পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ ৭১ সেক্টর কমান্ডার্স ফোরাম এর যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াহেদ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার , মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদা সুলতানা মুন্নি সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag
আরও খবর