ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিক ও সহযোগীরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার-৫


ফুলবাড়ী (কু‌ড়িগ্রাম) প্রতিনিধি : ২৭/০২/২৫
কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিক ও তার সহযোগীদের দ্বারা এক গৃহবধূ (২১) সংঘবদ্ধ ধর্ষ‌ণের শিকার হয়েছেন। বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারী) ভোরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পু‌লিশ। এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়‌ভিটা ইউ‌নিয়নের চর বড়লই গ্রামের একটি ইউক্লিপটাস বাগানে এ সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 

গৃহবধূর অ‌ভিযোগ ও পু‌লিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সাথে মইনুল হক (২৩) নামের এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার গভীর রাতে চর বড়লই গ্রামের ওই ইউক‌্যা‌লিপ্টাস বাগানে মইনুলের সাথে দেখা করতে যান গৃহবধূ। কিন্তু মইনুল তার আরেক সহযোগী ইয়াকুব আলী (২৫)'র সাথে যোসাজস করে আরও ৫ যুবককে সাথে নিয়ে ধর্ষণের প‌রিকল্পনা করে। রাতে গৃহবধূ মইনুলের সাথে দেখা করতে গেলে ৭ যুবক মিলে গৃহবধূ‌কে জোরপূর্বক ধর্ষণ করে। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অ‌ভিযোগ দায়ের করেন। পরে ফুলবাড়ী থানার পু‌লিশ অ‌ভিযান চা‌লিয়ে বৃহস্প‌তিবার ভোর রাতে উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের মইনুল হক ও চর বড়লই গ্রামের ইয়াকুব আলীসহ ৫ যুবককে ‌গ্রেফতার করে। ‌গ্রেফতারকৃত অপর তিন জন হলেন, চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের সোহেল রানা (২১) ও চর বড়লই হাজীটারী গ্রামের লাল মিয়া (৪০)। মামলায় অ‌ভিযুক্ত অপর দুই আসা‌মী হলেন চর বড়লই গ্রামের আ‌তিয়ার রহমান (৩৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা গ্রামের আল আ‌মিন (২০)। 

ওই এলাকার ইউ‌পি সদস‌্য আ‌জিমু‌দ্দিন বলেন, গৃহবধূর স্বামীর সাথে দাম্পত‌্য কলহ চলছে। পা‌রিবা‌রিকভাবে তাদের বিচ্ছেদের আলোচনা আছে। তবে তার বিরুদ্ধে অন‌্য কোনও খারাপ অ‌ভিযোগ নেই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মামুনুর রশীদ জানান, অ‌ভিযুক্ত আসা‌মীদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি শিকার করেছে। ভি‌কটিমের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থাসহ গ্রেফতার আসা‌মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর