আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

একসঙ্গে ৩ ঘূর্ণিঝড়, আবহাওয়াবিদরা শঙ্কিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2025 02:54:26 pm

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৩টি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার ‘বিরল’ ঘটনা ঘটেছে। রায়, সেরু ও আলফ্রেড নামের এই ৩টি ঘূর্ণিঝড় এখনো সক্রিয় রয়েছে। এতে শঙ্কিত আবহাওয়াবিদরা।


এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।


সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে ঘূর্ণিঝড়, তবে একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া বিরল।



বিশেষজ্ঞরা বলছেন, উত্তর আটলান্টিকে সেপ্টেম্বরে একসঙ্গে তিনটি হারিকেন হওয়া অস্বাভাবিক নয়, তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য এটি ব্যতিক্রমী ঘটনা।



গত ২১ ফেব্রুয়ারি রায় ঘূর্ণিঝড়টি ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।



আলফ্রেড সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে।


সেরু মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম।


বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া সব সময় অনিশ্চিত। অনেক সময় এমন পরিবর্তন ঘটে যা বিজ্ঞানীরা আগেভাগে বুঝতে পারেন না। তাই একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত হলেও অসম্ভব নয়।


এর আগে গত বছরের নভেম্বরে প্রশান্ত মহাসাগরে একই সঙ্গে ৪টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ইতিহাসে এই ঘটনা যেমন বিরল, তেমনি আতঙ্কেরও ছিল। কারণ সেগুলো একই সময়ে শক্তি সঞ্চয় করছে এবং একের পর এক প্রভাব ফেলেছিল ফিলিপাইনে।


দুর্যোগের ইতিহাসে এটি ছিল একটি বিরল ঘটনা, যাতে শঙ্কিত হয়ে পড়েছিলেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছিলেন, ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এ ঘটনার তিন মাস না যেতেই এবার একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা দেখা মিলল।

আরও খবর