ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার



ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২৫/০২/২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

নিহতের মা মন্জু বেওয়া ও প্রতিবেশীরা জানান,
নিহত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঢাকায় গার্মেন্টসে কাজ করা অবস্থায় সিলেটের হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷ পরে পারিবারিক ভাবে ৬ থেকে ৭ বছর আগে বিয়ে হয়। মাত্র তিন শতক জমিতে মা স্ত্রী ও সন্তানকে নিয়ে কোন রকমে সংসার চলতো তাদের। অভাব তাদের নিত্য দিনের সঙ্গী। তার ঘরে চার বছরের ছেলে সন্তানও রয়েছে। বাড়ীতে প্রায় সময় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়তেন তিনি।প্রায় সময় কোন কারণ ছাড়াই বাড়ীর জিনিসপত্র ভাংচুর ও পরিবারের উপর অত্যাচার করতেন। তার মা ছেলের সুস্থতার জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্বামীর এই আচরনে ক্ষুব্ধ হয়ে গত ৭ মাস আগে সন্তানকে নিয়ে বাবার বাড়ী চলে যান স্ত্রী।
 মন্জু বেওয়া আরও জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দুপুরে বাড়ীতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যাই। এরপর বিকালে বাড়ীতে ফিরে ঘরে ঢুকতে ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেই। পরে প্রতিবেশিরা ছুটে আসেন। প্রতিবেশিরা  ফুলবাড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা করেছেন। 



Tag
আরও খবর