জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯১ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি চান না। ঐ শিক্ষার্থীরা মনে করেন দলীয় ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) অনলাইন জরিপের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত শুক্রবার জাবিপ্রবি সাংবাদিক সমিতি কার্যালয়ে ‘জাবিপ্রবিতে দলীয় ছাত্র রাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত’ শীর্ষক জরিপের তথ্যের ফল প্রকাশিত হয়৷


গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত জাবিপ্রবিসাস পরিচালিত অনলাইন জরিপে বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের ২৫৬ জন শিক্ষার্থী এতে অংশ নেন। জরিপ অনুযায়ী ৯১ শতাংশ তথা ২৩৫ জন শিক্ষার্থী মনে করেন ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতির প্রয়জন নেই৷ এর বিপরীতে ৮ শতাংশ তথা ২১ জন শিক্ষার্থী দলীয় ছাত্ররাজনীতির পক্ষে মত দেন৷ অন্যদিকে ৫ হাজার ৮০০ সদস্যদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘Jamalpur Science & Technology University (JSTU) Family’ গ্রুপে দলীয় ছাত্ররাজনীতি বা ছাত্রসংগঠন নিয়ে করা আরেক জরিপে উঠে আসে প্রায় অভিন্ন চিত্র৷ এতে ৭ বিভাগের ২৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহনে ৮৩ শতাংশ তথা ২৪৭ জন ক্যাম্পাসে দলীয় ছাত্ররাজনীতি চান না৷


এর বিপরীতে ৪ শতাংশ তথা ১২ জন শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্রসংগঠনের কার্যক্রম চান৷ এদিকে ১২ শতাংশ তথা ৩৬ জন শিক্ষার্থী মনে করেন নির্বাচিত ছাত্র সংসদই পারে উদ্ভুত পরিস্থিতির সমাধান করতে৷ এসব জরিপের পাশাপাশি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে অনলাইনে বেশ সরব হয়েছেন শিক্ষার্থীরা৷ তাদের দাবি দলীয় লেঁজুড়বৃত্তিক ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার পরিবেশ বিঘ্ন করে৷ বিশেষ করে ক্ষমতাশীন ছাত্রসংগঠনের জোরপূর্বক দলীয় সভা-সমাবেশ মিছিল-মিটিং, বাকস্বাধীনতা ও মুক্তচিন্তা হরণ, চাঁদাবাজি-টেন্ডারবাজি-সিট বাণিজ্যসহ নানা অপকর্মের জন্ম দেয়৷ ইতিপূর্বের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের উল্লেখিত অপকর্মের দাগ এখনো ভুলতে পারেননি শিক্ষার্থীরা৷ এর আগে ছাত্ররাজনীতির ব্যাপারে শিক্ষার্থীদের অভিমত জানতে ও রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার প্রচারনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কতৃক গঠিত টিমের ৩ নেতা ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন৷


এদিকে ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতিরও বেশ সমালোচনার করেন শিক্ষার্থীরা৷ তবে দলীয় ছাত্ররাজনীতির বিকল্প হিসেবে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের সুপারিশ করেন তারা৷ এবং নিয়মিত ছাত্র-শিক্ষক মতবিনিময় সভা আয়োজন করলে ক্যাম্পাসের সমস্যা সমাধানের পাশাপাশি সুষ্ঠ পরিবেশ নিশ্চিত হবে বলে ধারণা শিক্ষার্থীদের অনেকাংশ৷ উল্লেখ্য, ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি বেশ জোরালে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ই আগস্ট এক অফিস আদেশ জারি করে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করে৷


আরও খবর