মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল শের ই বাংলা হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, কলেজে শিক্ষকের পদে ব্যাপক শূন্যতা থাকায় তাদের পড়াশোনার মানে বিপর্যয় ঘটছে এবং প্রাথমিকভাবে কিছু পদে অনভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেয়ার কারণে শিক্ষাদানে আরও বিঘ্ন ঘটছে।বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ ক্যাম্পাস থেকে।শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে ১৬১ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন, যার ফলে ১৭৩টি পদ শূন্য রয়েছে। এর ফলে তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পড়াশোনা চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে শিক্ষার্থীরা আরও জানান, তাদের আন্দোলন শুরু হয় গত সোমবার থেকে, যখন তারা কলেজে শাটডাউন ঘোষণা করে। শাটডাউনের মাধ্যমে তারা কর্তৃপক্ষের কাছে শিক্ষক সংকটের দ্রুত সমাধান চেয়েছিল, কিন্তু তাদের দাবি এখনও অগ্রাহ্য করা হয়েছে। এতে হতাশ হয়ে তারা আজ সড়ক অবরোধ এবং বিক্ষোভের পথ বেছে নিয়েছে।কলেজে ৬ জন চিকিৎসককে বদলি করে পাঠিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে, নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা অভিজ্ঞ না হয়ে অল্প অভিজ্ঞতার। তাদের দাবি, যেখানে অভিজ্ঞ শিক্ষক থাকতে পারত, সেখানে অযোগ্য চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এবং তাদের দাবির প্রতি অবহেলা ছাড়া আর কিছু নয়।শিক্ষার্থীরা এই নিয়োগকে প্রহসন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, যতদিন পর্যন্ত তাদের দাবি পূর্ণ হবে না, ততদিন তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। তারা প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে, যা তাদের ক্ষোভের প্রকাশ। বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলন ও অবস্থান শেষে তারা জানিয়েছেন, তারা কখনোই তাদের অধিকার থেকে পিছপা হবেন না এবং শিক্ষকের পদ পূর্ণ না হওয়া পর্যন্ত তারা অব্যাহত আন্দোলন চালিয়ে যাবেন।
আরও খবর