বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

বশেমুরবিপ্রবিতে অনুষ্ঠিত হল সাউথ বেঙ্গল মডেল ইউনাইটেড নেশন ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী সাউথ বেঙ্গল মডেল ইউনাইটেড নেশন ২০২২। এই কনফারেন্সটি আয়োজন করে বশেমুরবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা "BSMRSTU Global Affairs Council "।

উক্ত সম্মেলনে দেশের সুনামধন্য ৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা অংশ নেয়। গত ২ই ডিসেম্বর ও ৩ ডিসেম্বর আয়োজিত এই সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ডঃ এ.কিউ.এম মাহবুব এর পক্ষ থেকে প্রক্টর ডঃ মোহাম্মদ কামরুজ্জামান। অন্য বিশ্ববিদ্যালয় হতে আগত সকল প্রতিনিধিদের তিনি স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান হোসেন (সহকারী অধ্যাপক একাউন্টিং বিভাগ), এমদাদুল হক (সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), ইমদাদুল হক সোহাগ ( প্রভাষক বায়োটেকনোলজি এবং জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ), নিয়াজ আল হাসান (প্রভাষক ফিশারিস এবং মেরিন বায়োসাইন্স বিভাগ) ও বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন।

এই সম্মেলনে ৪টি কমিটি ছিল, United Nations Development Programme, United Nations Security Council, International Press, Specialized Committee for Bangladesh Affair।  অনুষ্ঠানের ২য় দিনের কার্যক্রম শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে এবং পুরো দিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিকাল ৫টায় অফিশিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হয় ও ক্লোজিং প্লেনারিতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার, সকল প্রতিনিধিদের মধ্যে সনদ প্রদান ও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অনুভূতি জানার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বশেমুরবিপ্রবি গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম সুমন।

Tag
আরও খবর