ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উন্নয়নের রাজনীতির পাশাপাশি উৎপাদনের রাজনীতি করতে হবে- তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনে -উলিপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী

উৎপাদন না হলে কোন উন্নয়ন হবেনা। উন্নয়নের রাজনীতির পাশাপাশি উৎপাদনের রাজনীতি করতে হবে। তারেক রহমান সাহেব তিস্তার মাধ্যমে এ অঞ্চলের মানুষকে জাগ্রত করেছে। মানুষকে বাদ দিয়ে কোন সরকারই কোন কিছুই করতে পারে নাই।তিস্তার পানির কারনে দেশে প্রতিবছর ১৫ লক্ষ টন চাল কম হচ্ছে। যে কোন প্রক্রিয়ার মাধ্যমে তিস্তা কে জীবিত করতে হবে। উৎপাদন বাড়াতে হবে। কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে থেতরাই ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বিগত বছরে ফ্যসিষ্ট হাসিনা সরকারের সাথে দেশের কোন মানুষ ছিলো না। তাই তারা রোহিঙ্গা, তিস্তা ও পার্বত্য চট্টগ্রামের কোন সমস্যা সমাধান করতে পারে নাই, পারার কথাও না। তাই দেশের সর্বস্তরের মানুষের সহযোগীতা ও মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল সমস্যা সমাধানের জন্য সরকারকে আলোচনায় শক্তি জোগায়। এই তিস্তা বাঁচাও আন্দোলন আমাকে মনে করিয়ে দেয় দেশনেত্রীর কথা। দেশ বাঁচাও মানুষ বাঁচাও এখন আমি বলছি তিস্তা বাঁচাও নদী বাঁচাও। কারণ নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ শক্তি। আজকের বাংলাদেশ যে গড়ে উঠেছে তা নদী ব্যতীত কোন সময় সভ্যতা গড়ে উঠেনি। “জাগো বাহে তিস্তা বাচাই” এই স্লোগানটি সারা বাংলাদেশের নদী বাঁচানো আন্দোলনের স্লোগান হবে। আগামীর বাংলাদেশ হবে ভিন্ন বাংলাদেশ। উপজেলা সমন্বয়ক হায়দার আলী মিঞার সভাপতিত্বে ও ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ। পরে বিকালে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সোমবার সারারাত সমাবেশ স্থলে রাত্রীযাপন করে শত শত মানুষ। তাদের খাবারের ব্যবস্থা করেন আয়োজক কমিটি। রংপুর বিভাগের পাঁচ জেলায় ১১ স্থানে ১৭ ও ১৮ ফেব্রয়ারি ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচী পালন করছে এই এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষ। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য ও কবিতা আবৃত্তি চলবে বলে জানা গেছে। # আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি। মোবাইল নম্বরঃ০১৭১৬৫৯২৫৭২
আরও খবর