জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধামরাইয়ে সাংবাদিক হত্যার হুমকি ও আদালতে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে সাংবাদিক হত্যা চেষ্টার ও আদালতে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ প্রত্যারের দাবিতে মানব বন্ধন।

 ঢাকার ধামরাইয়ে আওয়ামী ফ্যাসিস্ট লীগের অনুসারী তরুণী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল হামিদ ও তার সহচর ফ্যাসিস্ট খলিলুর রহমান আনসারীকে গ্রেফতারের দাবি ও সাংবাদিক এম শাহীন আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক এম শাহীন আলমের এলাকাবাসী।


রবিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার বাস্তা বাজারে বাস্তা বনেরচর, নয়াচর, আমছিমুর নয়াপাড়া গ্রামে সাধারণ বাসিন্দারা এ মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বায়ান্ন টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আলম খুবই ভাল মনের মানুষ। আমাদের জানা মতে সে কখনও অন্যায় কাজ প্রশ্রয় দেয় না। তিনি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। আমরা গ্রামবাসী দেখেছি তিনি তার ক্যান্সার আক্রান্ত সেবা কিভাবে করেছে। বর্তমান যুগে যে সন্তান ক্যান্সার আক্রান্ত মায়ের সেবা করে সুস্থ্য করে তুলতে পারে সে কখনও চাঁদাবাজির মত কোন কাজ করতে পারে না। আমরা গ্রামবাসী মিথ্যা বানোয়াট মামলাকারী কে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দাবি করছি।


এ সময় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বাস্তা গ্রামে  বয়োজ্যেষ্ঠ  নাগরিক মতিয়ার রহমান, বনেরচর গ্রামের বিএনপি পরিবারের সন্তাম বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই, নয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সহ এলাকার মা বোনেরা উপস্থিত ছিলেন।


ধামরাই মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা  বলেন, আজ সাংবাদিক এম শাহীন আলম ভাইয়ের গ্রামের বাড়িতে জনপ্রিয়তা দেখলাম ও ভাল লেগেছে। অনেক সাংবাদিক তার গ্রামের মানুষের কাছে ভাল থাকতে পারে না। আমি এই মানববন্ধনে বলতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মিথ্যা মামলা প্রত্যাহার সহ ফ্যাসিস্টদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ধামরাইয়ে সাংবাদিকরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো।


মানব বন্ধনে উপস্থিত হয়ে বায়ান্ন টিভি ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি ও ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আবেগতারিত হয়ে পড়ে বলেন, একজন ভুক্তভোগি তরুণী ফ্যাসিস্টের অনুসারী আব্দুল হামিদ ও আব্দুল সামাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ও ভুক্তভোগি তরুণী ল ইয়ারের কাছে লিখিত করেছেন দাবি করেন। ওই তরুণী সাংবাদিকদের কাছে ভিডিও বক্তব্য দেন। ঘটনার সত্যতা জানতে আমি যখন অভিযুক্ত ধর্ষক আব্দুল হামিদ  কে প্রশ্ন করি তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং পেশি শক্তির জুরে আমার উপর হামলা করে। আমার প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান যাতে করে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য আমাকে হেনেস্থার বিষয়টি প্রকাশ্যে আনতে অনিহা প্রকাশ করি। ধর্ষিতা তরুণী ও অভিযুক্ত ধর্ষকের বক্তব্য ও আইনজীবির বক্তব্য সহ বায়ান্ন টিভির অনলাইন ভার্সনে ও দৈনিক করতোয়া পত্রিকার  ৫ পাতায় ধর্ষিতা তরুণীর সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে অভিযুক্ত ধর্ষক পরিবার আমাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দিয়ে আসছে। এবং আদালতে চাঁদাদাবির অভিযোগ করেছেন। আমি ঘৃন্য অপরাধি অভিযুক্ত ধর্ষক আওয়ামী ফ্যাসিস্টদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

Tag
আরও খবর