গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

মোংলায় বিএনপি নেতা জুলফিকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল গ্রেপ্তার দাবী

মোংলায় সাবেক পৌরমেয়র ও পৌর বিএনপির আহবায়ক জুলফিকার আলীর পবিত্র আল-কোরআনকে অবমাননা করে বক্তৃতা প্রদান করার প্রতিবাদে মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে মোংলা শহরের বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১’টায় মোংলার শাপলা চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে একটি  সমাবেশ অনুষ্ঠিত হয়।


আয়োজিত এ বিক্ষোভ মিছিল এবং পথসভায় তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন,সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন, পাওয়ার হাউস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব  মাওলানা জাহাঙ্গীর আলম,মোংলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান,৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস প্রমূখ।


এ সময় বক্তারা বলেন, যদি কেউ নিজেকে মুসলিম দাবি করেন তাহলে সে কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। যে কোরআনকে অবমাননা করে কথা বলে সে নাস্তিক, মুরতাদ। ১৫ ফেব্রুয়ারী (২০২৫) বিকাল ৫টায় রিমঝিম চত্বরে বিএনপির সমাবেশে মোংলা পৌর বিএনপি আহবায়ক সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী কোরআনকে অবমাননা করে যে বক্তব্য প্রদান করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে সাধারণ মুসলিম তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। তারা এই নাস্তিককে দ্রুত গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করার অনুরোধ জানান।

আরও খবর