গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

বিয়ে করছেন নিগার সুলতানা জ্যোতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-02-2025 04:19:39 pm

ফাগুনের আগমনের সঙ্গে নিজের জীবনে নতুন বসন্তের খবর দিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) ২৭ বছর বয়সী জ্যোতি বলেন, আমি আগে থেকেই এনগেইজড, খুব শীঘ্রই বিয়ে করছি। তবে তিনি তার হবু জীবনসঙ্গী সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।


২০২২ সালে এক সাক্ষাৎকারে জ্যোতি বলেছিলেন, আমি কোনো ক্রিকেটারকে বিয়ে করব না। ক্রিকেটাররা খুব ব্যস্ত থাকে। আমি নিজেও ব্যস্ত থাকব। সেও যদি ব্যস্ত থাকে, তাহলে লাভ কী! একজনের তো ফ্রি থাকতে হবে। আবার বেশি ক্রিকেট বুঝলেও সমস্যা। জ্ঞান দেবে বেশি— এটা করো, ওটা করো। আমি চাই একজন সাধারণ মানুষ, যে আমার মা-বাবাকে সম্মান করবে।


নিগার সুলতানা জ্যোতি ২০১৫ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক করেন। এরপর এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ১ হাজার ৭৬ রান করেছেন। একই বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন তিনি। সর্বশেষ তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিলেন।


সবমিলিয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৭.০২ গড়ে ২ হাজার ১৬২ রান করেছেন। অধিনায়ক হিসেবেও তিনি দলের অন্যতম ভরসা। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দলের অনুপ্রেরণাদায়ী নেতা হিসেবেও তিনি প্রশংসিত।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে