পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শেখ হাসিনার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল




আওয়ামী লীগ নিষিদ্ধসহ বিদেশ থেকে দেশে ফেরত এনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিচার দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ওই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 


পৌর শহরের মধ্য বাজার থেকে একটি মশাল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন মিছিলকারীরা। 


প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 

দেওয়ানগঞ্জ উপজেলা সদস্যসচিব ও জেলা শাখার সদস্য সোহেল রানা, উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব মেঘলা খানম, মুখপাত্র রবিউল হাসান নয়ন এবং জাতীয় নাগরিক কমিটির উপজেলা শাখার সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।  

বক্তারা বলেন, বিদেশে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপনে তৎপরতা চালাচ্ছে। এছাড়া গাজীপুরসহ বিভিন্ন জায়গায় হামলা করছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তাদের সকল অপতৎপরতা রুখে দিতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাবে। সবাই মিলে স্বৈরাচার হাসিনার দোসরদের প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে তাকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৬ ঘন্টা ৩০ মিনিট আগে