ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ: লীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১০.০২.২৫ ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় কুড়িগ্রামের

ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন সহ আওয়ামীলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। রবিবার ( ০৯ ফেব্রুয়ারী) রাতে তারা বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধর্মপুর গ্রামের অনীল চন্দ্র সেনের ছেলে এবং উপজেলার সাইফুর রহমান সরকারী কলেজের প্রভাষক শংকর কুমার সেন (৪৮) ও উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ২ নং চর গোরকমন্ডল ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি এবং ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে মো. সমেশ উদ্দিন (৪৭)। 


পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। 



Tag
আরও খবর