মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল নিরাপত্তার কারনে বিপিএলের জয়ের উৎসব পন্ড।

আয়োজক কর্তৃপক্ষের অব‍্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব‍্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জয় উপলক্ষে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল এই উৎসব।ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব‍্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব‍্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় সব।গত শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে টিম ফরচুন বরিশাল। আজ দুপুরে আকাশপথে দলের সদস্যদের নিয়ে বিমানবন্দরে এসে পৌছায় চলতি বছরের শিরোপা ট্রফি।এদিকে বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান দলের খেলোয়াড়সহ কর্মকর্তারা।এ সময় মঞ্চে বরিশাল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসাইন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় পর্যায়ের অন‍্য কর্মকর্তারা। চেয়ার ছোঁড়া ও হুড়াহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ১০ জন। ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত‍্যাগ করার সঙ্গে সঙ্গে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ্য করে বৃষ্টির মতো জুতা ও চেয়ার নিক্ষেপ। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব‍্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ সবার। একইসঙ্গে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে।এসব বিষয়ে কথা বলতে রাজি হননি আয়োজক কিংবা প্রশাসনের কেউ। এর আগে দুপুরে বিমানবন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এখানে শিশুদের জন্য ক্রিকেট একাডেমি করার কথাও বলেন তিনি।
আরও খবর