নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোনাইমুড়ীতে যুবক কে হত্যা চেষ্টা

সোনাইমুড়ীতে মিজানুর রহমান (৩৯) নামের এক যুবদল নেতাক হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে। 

গুলিবিদ্ধ মিজান উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। 


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌঁনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েক যুবকের সঙ্গে মিজানের বিরোধ দেখা দেয়। এ নিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জেরে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেচাচোরার বাড়ির সামনে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা প্রকাশ্যে তার বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল জানান, মিজান আমার সঙ্গে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছেন আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমার কিছু জানা নেই।


ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আরও খবর