মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে রাতে দুই নেতার বাসভবন গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনের সামনে বুলডোজার নিয়ে উপস্থিত হয় তারা। পরে রাত সোয়া ১টার দিকে ভবনটি ভাঙতে শুরু করেপ্রথমে সেনাবাহিনী ভবনের গেটে ব্যারিকেড তৈরি করে জনতাকে শান্ত থাকতে অনুরোধ করলেও ছাত্র-জনতা ব্যারিকেডটি ভেঙে ভবনের কম্পাউন্ডে ঢুকে পড়ে। এ সময় সমাবেত জনতা আওয়ামী বিরোধী নানা স্লোগান দিতে থাকে।শিক্ষার্থী মাহফুজুর রহমান জানান, সেরনিয়াবাত ভবনটি সাদিক আব্দুল্লাহর টর্চার সেল হিসেবে ব্যবহৃত হত। তিনি বলেন, এটি ফ্যাসিবাদের আস্থানা, আর বাংলাদেশে এমন কোনো জায়গা আমরা রাখতে চাই না।অন্য এক জনতা ইয়াকুব মিয়া বলেন, সাদিক আব্দুল্লাহর বাড়িটি শোষণের প্রতীক। আমরা এটিকে আর থাকতে দিতে চাই না। তাই আমরা এই বাড়িটি গুঁড়িয়ে দিতে এসেছি। তিনি বলেন, সেনাবাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা তা অতিক্রম করে ভবনে প্রবেশ করেছে।এদিকে, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বুধবার রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেন। তার ওই ভাষণের প্রতিবাদে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের মতো বরিশালের সেরনিয়াবাত ভবনেও বুলডোজার আনা হয়।বরিশালের কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পরিষদের মন্ত্রী ও বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাতের বাড়ি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হন। তারপর থেকে ওই বাড়িতে তার ছেলে আবুল হাসানাত আব্দুল্লাহ ও পরে সাদিক আব্দুল্লাহ বাস করতেন। গত ৫ আগস্ট সাদিক আব্দুল্লাহ বাড়ি থেকে পালিয়ে যান। ওই দিনই উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন দিলে সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ তিনজন নিহত হন।
আরও খবর