পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে স্বল্পমুল্য স্টল বরাদ্দ ও টেন্ডার বাতিল করাসহ তিন দফা দাবীতে মহাসড়ক অবরোদ

বরিশালে স্বল্পমূল্যে স্টল বরাদ্দ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করাসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বরিশালের চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। এর ফলে সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান ব্যবসায়ীরা।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর হাতেম আলি কলেজ চৌমাথা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করেন চৌমাথা বাজার ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। পরে বিসিসির প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো.শহিদ খান বলেন, প্রায় তিন যুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করে আসছি। প্রতিদিন দুই টাকা হারে খাজনা দেওয়ার সময় থেকে আজ পর্যন্ত সরকারি সকল নিয়মকানুন মেনে ব্যবসা করছি। বরিশাল সিটি করপোরেশন সৃষ্টি হওয়ার পর থেকে যে কজন নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা সবাই বাজারের ভেতর স্টল নির্মাণ করে আমাদেরকে বরাদ্দের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি করপোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে। যা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। তাই অল্প বরাদ্দে নির্মাণকৃত স্টল যাতে আমরা পেতে পারি সে বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।তাদের তিন দফা দাবিগুলো হচ্ছে- টেন্ডার বাতিল করতে হবে, স্বল্পমূল্যে ফল ব্যবসায়ীদের মধ্যে স্টল বরাদ্দ দিতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেন্ডারের মাধ্যমে বরাদ্দকৃত স্টল বাদ দিয়ে তাদের ফয়সালা দিতে হবে। যদি এ দাবিগুলো মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্টল বরাদ্দসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
আরও খবর





6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪৩ মিনিট আগে