বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে: ডা.শফিকুর রহমান



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে মর্যাদার লড়াই। এই লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহতালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।        


সোমবার (৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন গিয়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথ সভার আয়োজন করে।  


সুবর্ণচরে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮ সালে মানুষ রুপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে।


তিনি বলেন,মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। কেউ যদি অহংবোধ দেখায়, আল্লাহতালা ছাড় দেন, ছেড়ে দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। মানুষ যখন মানুষের সাথে থাকেনা তখন তারা চার পায়ে জন্তু। আবার তারা পশুর চেয়ে খারাপ। মানুষের বিবিকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ট আদালত।    


ডা.শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘুরাবোনা। ক্ষমতার গরম দেখাবোনা, নিজের কপাল অবৈধ ভাবে বড় করার চেষ্টা করবনা। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হব।    


এসময় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জামাল উল্যাহ মুকুল, চর জুবলি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারউল আলম প্রমূখ।

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১ ঘন্টা ২১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১ ঘন্টা ২৭ মিনিট আগে