ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

অপপ্রচারে ইসলামপুরের বেলগাছা ইউপি চেয়ারম্যানের প্রতিক্রিয়া


জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আমি মো. আব্দুল মালেক টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি একটি কুচক্রী মহলের কিছু ছেলেফেলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে সত্যিই আমাদের বিস্মিত হতে হয়েছে। কারণ আমাকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নাগরিক সেবা না দিয়ে আমার আত্মগোপনে রয়েছে মর্মে অপপ্রচার করা হচ্ছে। এ তথ্যটি ঠিক নয়। বরং আমি যথাযথ ভাবে দায়িত্ব পালন করে আসছি। আপনার নিশ্চয় অবগত যে, আমাদের ইউনিয়নটি যমুনা নদী দ্বারা দৃইটি অংশে বিভক্ত। একটি অংশ যমুনা নদীর পশ্চিম পাশে। আরেকটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে অবস্থিত।

ইউনিয়নের পূর্ব পাশে ঘোনাপাড়া এলাকায় ইউপির কার্যলয় থাকা স্বত্তেও নাগরিক সেবা নিশ্চিত করতে দুর্গম যমুনা চরাঞ্চলে চর বুরুল এলাকায় একটি অস্থায়ী কার্যলয় স্থাপন করেছি। ঘোনাপাড়া এলাকায় ইউপির কার্যলয়ে কিছু দিন আগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়ায় গুঠাইল বাজারে একটি ভাড়া ঘরে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইউনিয়নটি যমুনা নদীর দুই অংশে বিভক্ত হওয়ায় সপ্তাহের কিছু দিন আমাকে যমুনা নদীর পশ্চিম পাশে থাকতে হয়। বিশেষ প্রয়োজনে ইউনিয়নের দুই অংশই আসা-যাওয়া করতে করতে আমাকে। 

ভিজিএফ, ভিজিডির চাল বিতারণ, টিসিবি পণ্য বিক্রি, কৃষি ও মৎস্য প্রণোদনা বিতরণ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং মাতৃত্বকালীন ভাতাসহ ওয়ারিশ সনদপত্র, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো যথাযথভাবে করে যাচ্ছি। পরিষদের সকল কার্যক্রম সচিব ও মেম্বারদের সঙ্গে  মাসিক মিটিং সময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

একজন ইউপি চেয়ারম্যানের আত্মসম্মানে আঘাত করে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচারে আমরা হতভম্ব। 


আমি নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবদি সরকারি সেবাদানে কখনো কারো সঙ্গে রাজনৈতিক বিবেচনায় কোনো আচরণ করিনি। দলমত নির্বিশেষে সব দল ও মতের মানুষকে সমানভাবে সেবাদান করে আসছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সহযোগী হিসেবে আমরা প্রতিদিন অফিস করে আসছি। আমাদের সঙ্গে ইউনিয়নের সুধিজনসহ আপামর জনসাধারণ রয়েছেন। ইতিমধ্যে ইউএনও স্যার ইউপি কার্যালয় পরিদর্শন করেছেন।


আরও খবর