বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

ইসলামপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি যুঁথী আত্মগোপনে, তাঁর বাবা গ্রেপ্তার


জামালপুরের ইসলামপুর উপজেলা উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী আত্মগোপনে রয়েছেন। তবে তাঁরা বাবা 

উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্রাহ আল সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল্রাহ আল সাজুকে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে ইসলামপুর থানায় দায়েরকৃত মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।


এর আগে গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ইসলামপুর পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালায় ইসলামপুর থানা-পুলিশ। যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথী আত্মগোপনে থাকলেও এসময় নিজ বসতবাড়ি থেকে তাঁরা বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল সাজুকে আটক করে পুলিশ।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন গত ৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জোড় হয়। এসময় আন্দোলন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জন আসামি কোপা দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান, পিঞ্জল মারাত্মক বিভিন্ন অস্ত্রপাতিতে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধর করে। এতে বেশকয়েকজন ছাত্র গুরুতর আহত হন। উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।


ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ  মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল সাজুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপু থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথীকে বাড়িতে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ নেতা সাজুকে আদালতে পাঠানো হয়েছে। তিনি মামলায় উল্লেখিত ঘটনায় জড়িত।'

 

আরও খবর







deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে