এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

যুক্তরাষ্টে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ১৮ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-01-2025 08:02:41 am

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে।


যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছে।


স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।


বিষয়টি নিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমরা জানি যে এতে প্রাণহানি ঘটেছে। যদিও তিনি কতজনের প্রাণহানি হয়েছে তা বলেননি।


মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রিগ্যানের দিকে যাওয়ার সময় আকাশেই পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে কটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে।


এফএএ-এর তথ্য অনুযায়ী, পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট-৫৩৪২ পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।


পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।


আমেরিকান এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাই- ৫৩৪২, উইচিটা, ক্যানসাস থেকে ওয়াশিংটন রিগ্যান জাতীয় বিমানবন্দরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় পড়ার খবর সম্পর্কে অবগত।


বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা বিমান দুর্ঘটনার খবর পাওয়ায় সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ।

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২৮ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে