ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

এসএসসির ফরম পূরণের সময় বাড়লো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-01-2025 01:43:41 am

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণে আরও ৯ দিন সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফলে বিলম্ব ফিসহ (জরিমানা) আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন। ওই ফরম পুরণ শেষ হয়েছিল গত ১৭ ডিসেম্বর।


বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে সই করেছেন সদ্য ওএসডি হওয়া পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড সূত্র।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।


হঠাৎ কেন সময় বাড়ানো হয়েছে, তা নিয়ে জানতে চাইলে বিজ্ঞপ্তিতে সই করা অধ্যাপক মো. আবুল বাশার বলেন, অনেকের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। যারা নানা কারণে ফরম পূরণ করতে পারেননি, তারা আবেদন করেছিল।


জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। যার ফি জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।


এদিকে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য প্রতিবছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা। তাছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফরম পূরণ ফি ২ হাজার ১২০ টাকা।


শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী-শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। তাছাড়া এসএসসি পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।

আরও খবর