অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-01-2025 07:22:37 am

পাকিস্তানের মুলতানের হামিদপুর কানোরা আবাসিক এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ 


সোমবার (২৭ জানুয়ারি) সকালে এলপিজি ট্যাঙ্কারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশারী ছিল যে, ট্যাঙ্কারটি মুর্হূতেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 


উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করে। 


ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে পাঁচ জন নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। এদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। 


পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৬ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে