মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে( বিসিসি) নগর ভবনের গেট বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ।

বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে নগর ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিক্ষুব্ধরা বলছেন, তিন দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে।রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টা বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন হরিজনসহ ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ করে শ্রমিকরা। পরে বেলা ১২ টায় দাবি আদায়ের লক্ষ্যে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে তারা। দুপর ২ টা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে। এসময় নগর ভবনের ভিতর থেকে ও বাহির থেকে কেউ ঢুকতে বা বের হতে পারছে না। বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালী জানান, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত ০১ জানুয়ারি ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। যা সম্পূর্ণ অন্যায় ও বে-আইনি। একদিকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে ষাটোর্ধ শ্রমিকদের সামাজিক কোন নিরাপত্তা না দিয়ে হঠাৎ করে চাকুরি থেকে বাদ দেয়ায় তাদের পরিবার পরিজন অবর্ণনীয় দুর্দশা ও অপূরণীয় ক্ষতির শিকার হতে হচ্ছে। তাই মানবিক কারণে তাদের কাজে যোগদানে অনুমতি দেয়া একান্ত প্রয়োজন। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে: বরিশাল সিটি কর্পোরেশন থেকে ছাটাইকৃত (ষাট ঊর্ধ্ব) ১৬০ জন শ্রমিককে চাকুরিতে পুনর্বহাল করা; কোনো শ্রমিককে ছাটাই করা চলবে না; বরিশাল সিটি কর্পোরেশনের কর্মরত সকল শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা; সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক দেওয়া; বেতন বৈষম্য নিরসন করা; প্রাপ্য সকল ভাতা পরিশোধ করা। এ দাবিগুলো না পর্যন্ত সড়ক থেকে সরবে না বলে হুশিয়ারি দেয় শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, সরকারি নিয়ম মেনেই এদেরকে ছাটাই করা হয়েছে। আন্দোলনরতদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। তাদের বলা হয়েছে লিখিত দিতে সেটি আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, কিন্তু তারা আমাদের লিখিত বা মৌখিক কিছু জানায়নি।
আরও খবর