মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে টিসিবির ৫৮ হাজার ফ্যামিলি কার্ড বাতিল, নিম্ম আয়ের মানুষের ভোগান্তি।

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বিতরণ করা টিসিবির ৫৮ হাজার ফ্যামিলি কার্ড বাতিল।নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ফ্যামিলি বা পরিবার কার্ডের ৫৮ হাজার ৪২৬টি বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে থেকে এসব কার্ড সম্প্রতি বাতিল করা হয়।সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হয়- দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।এ ব্যাপারে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৫৮ হাজার ৪২৬ কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি।’তিনি আরও বলেন, ‘টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’
আরও খবর