জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু

বয়সের ছাপ এড়াতে যা মেনে চলতে হবে

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-01-2025 02:02:49 am

সৌন্দর্য সচেতনতা থাকলেও, অনেকেই নিজের দৈনন্দিন জীবনের কিছু বদ অভ্যাসের কারণে অল্প বয়সেই ত্বকের বয়স বাড়িয়ে তুলছেন। রাত জেগে ফেসবুকিং বা চ্যাটিং, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ এবং উদ্বেগ ত্বকের প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে ব্যাহত করে। এর ফলে চোখের নিচে বলিরেখা, গালে মেছতার দাগ, ত্বকের শুষ্কতা, এমনকি অকালে চুল পাকার মতো সমস্যা দেখা দেয়। একই সঙ্গে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং স্কিন কেয়ারের প্রতি অবহেলার কারণে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয়। চলুন জেনে নেই অকালে বুড়িয়ে যাওয়া ঠেকাতে কোন কোন অভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে।



◾পর্যাপ্ত না ঘুমানো

কাজের চাপ এলে সবার প্রথমে আমরা আপস করি ঘুমের সঙ্গে। একটু কম ঘুমিয়ে সে সময় অতিরিক্ত কাজ সারি। এমনকি প্রয়োজন ছাড়াও মাঝেমধ্যে ঘুমের পরিমাণ কমিয়ে দিই। স্রেফ বাড়তি সময় মোবাইলফোন ঘাঁটতে বা ভিডিও দেখতে রাত জাগি। অথচ ঘুম আপনার শরীরের জন্য অপরিহার্য।


◾অপর্যাপ্ত পানি পান 

অনেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না। শরীরের প্রয়োজনমতো পানি সরবরাহ না হলে, তার প্রভাব ত্বক ও চুলে পড়ে। পানি কম পান করলে ত্বক শুষ্ক হয়ে সহজেই বলিরেখা হতে পারে, চুল রুক্ষ হয়ে যেতে পারে। এ ছাড়াও, পানি কম পান করলে কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, বদহজম ইত্যাদির কারণে শরীরের এনার্জি লেভেল কমতে থাকে।



◾স্বাস্থ্যকার খাবারে আপস

ঘুমের মতো প্রায়ই আমরা খাবারের সঙ্গেও আপস করি। ফলে বেড়ে যায় শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা, অনিয়ন্ত্রিত হয়ে পরে বিপাক প্রক্রিয়া। বেড়ে যায় ওজন। শুধু তাই নয়, খাওয়াদাওয়ার অনিয়মের কারণে আপনার শরীরের নানা রোগব্যাধি বাসা বাঁধে।


◾শারীরিক পরিশ্রম না করা

ব্যস্ততার কারণে অনেকেই শরীরচর্চার জন্য আলাদা সময় দিতে পারেন না। বিশেষ করে যারা এমন চাকরি বা কাজ করেন, যেখানে সারাদিন বসে থাকতে হয়। বলার মতো শারীরিক পরিশ্রম হয় না বলে তৈরি হয় নানা রোগের ঝুঁকি। এমনকি হতে পারে ডায়াবেটিস ও হৃদরোগ।



◾অনিয়ন্ত্রিত উদ্বেগ

এখন মানুষের জীবনধারাই এমন, তাতে প্রতিদিনই নানা বিষয়ে উদ্বেগ ও মানসিক চাপ সামলাতে হয়। হ্যাঁ, আপনার মস্তিষ্ক সেসবের চাপ নেওয়ার উপযোগী, কিন্তু নিয়মিত নয়। আপনাকে যদি প্রতিদিন এসব সামলাতে হয়, তাহলে শরীরে–মনে এর প্রভাব পরবেই।


◾মৌসুমী খাবার উপেক্ষা

অনেকেই কেবল পছন্দের ফলমূল ও শাকসবজিই খান। অথচ মৌসুমী ফলমূল ও শাকসবজি নিয়মিত খাওয়া প্রয়োজন। কারণ, যেসব ফল বা শাকসবজি যে মৌসুমে ফলে, ওসব ফল বা শাকসবজি সেই মৌসুমের আবহাওয়ার জন্য বিশেষ উপকারী।



◾নেশার অভ্যাস

স্ট্রেস কমানোর অজুহাতে ধূমপান বা অ্যালকোহল গ্রহণ ত্বকের মারাত্মক ক্ষতি করে। নেশার অভ্যাস ত্বকের কোষ গঠন বন্ধ করে দেয়। এতে ত্বক নিষ্প্রাণ হয়ে যায়, ত্বকের বলিরেখা বাড়ে, ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হয়। 

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১৭ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩৮ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে