নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলে মনিকা একাডেমি শিশুদের নিয়ে শিল্পী সুলতানকে স্মরণ করলো

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 13-08-2022 04:56:11 am

নড়াইলে মনিকা একাডেমি শিশুদের নিয়ে শিল্পী সুলতানকে স্মরণ করলো


।। কার্ত্তিক দাস,নড়াইল ।।

 

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপনে শিশুদের নিয়ে মনিকা একাডেমি দিনব্যাপী নানা আয়োজন করে। নড়াইল পৌরসভার ভওয়াখালি দেবদার তলা এলাকায় একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,শিল্পীর জীবনাদর্শ নিয়ে আলোচনা,পুরস্কার বিতরণ ইত্যাদি।

চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু এতে অংশ নেয়। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি বিভাগে বিজয়ী সাতজন শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া  প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি অন্য শিশুদের সৌজন্য পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতান। বক্তব্য দেন,একাডেমির অভিভাবক সদস্য মো.আলমগীর হোসেন,নড়াইল চিলড্রেন ভয়েস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা পলি খানম,বিদিশা রায়,একাডেমির আবৃতি বিভাগের প্রশিক্ষক সোনিয়া পারভীন,সাংবাদিক ফরহাদ খান প্রমুখ।

বক্তারা এ প্রজন্মের শিশুদের মধ্যে শিল্পী সুলতানের রং তুলির কারসাজি তুলে ধরেন। একটি বিন্দু থেকে কিভাবে ছবি আকা যায় সে বিষয়েও সম্যক ধারণা দেওয়া হয়। একজন মানুষ ছবি আকার মধ্য দিয়ে মানবিক এবং সামাজিক শিক্ষা জীবনে প্রবেশ করতে পারেন। এ জন্য শিশুদের শিল্পী সুলতানের নামাঙ্কিত বিভিন্ন ধরণের বই পড়ার আহবান জানান। #

১৩/০৮/২২ ছবি আছে।

 



Tag
আরও খবর