দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জাবিপ্রবি ছাত্রদলের নানা কর্মসূচি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।


রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় রচনা প্রতিযোগিতা এবং বিকেল ৪ টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।


অনুষ্ঠানে ছাত্রদল কর্মী রেশান চৌধুরী জিন্নাত বলেন, “কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের এই প্রোগ্রামে শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের এ রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান,স্বাধীনতার ঘোষনার ইতিহাস এবং বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে যা বিগত দিনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ইতিহাস বিকৃত করে রেখেছিল।” 


ছাত্রদল কর্মী শাখাওয়াত হোসেন জিকু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আমরা এই তরুণ ছাত্র সমাজকে বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য উদ্ধুদ্ধ করছি৷ আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবিস্বরণীয় অবদানের পাশাপাশি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিয়ে একটি স্বনির্ভর দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার নামটি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই নামটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন তরুণ প্রজন্মের কাছ থেকে আড়াল করে রেখেছিল। আমরা চেষ্টা করছি এই রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম কিছুটা হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারবে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রচনা প্রতিযোগিতার, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।” 


ছাত্রদল কর্মী এসএম ইফতে খায়রুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ, রাষ্ট্রচিন্তা এবং উন্নয়ন ভাবনা আমাদের জাতীয় অগ্রগতির পথপ্রদর্শক। তাঁর কর্ম ও ত্যাগ সম্পর্কে বর্তমান প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। আজকের রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শহীদ জিয়াউর রহমানের জীবনের নানা দিক সম্পর্কে জানতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ চিন্তা ও কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। তরুণ প্রজন্মের হাত ধরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”


এ সময় উপস্থিত ছিল ছাত্রদলের জাকিরুল ইসলাম জাকির, ইকরাম হোসেন, রোশান যীনাত, এস এম ইফতে খায়রুল, মোস্তাফিজুর রহমান, মারুফ মোরশেদ, শেখ মাহিন আল সৌরভ, এবং সাদ, দীপু, অনিক, নাহিদসহ ছাত্রদলের নেতাকর্মীরা৷ 


উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃতপল্লি বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর ডাক নাম কমল৷ বাংলাদেশ সূষ্টি ও বাংলাদেশী জাতীয়তাবাদ বির্নিমানে যার অবদান অবিস্বরনীয়৷

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে