গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ রায়পুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন গাজীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট: বেকারি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজনে  বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসাধীন সাংবাদিক শাহ্ আলম-কে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী শরীফুল আলম ‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য মধুপুরে যুবকের আত্মহত্যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার বাঘারপাড়ায় নিয়ন্ত্রণহীন বাস গাছে ধাক্কা, অক্ষত সব যাত্রী বুটেক্সে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ভাড়া বৈষম্যের বরিশালে বিরুদ্ধে শিক্ষার্থীদের সড়ক অবরোধ মধুপুরে শিশু যৌন নিপিড়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ, জমি বিরোধে হত্যার অভিযোগ দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা উৎফুল্ল মধুপুরের আনারস জিআই পণ্য: বদলেছে কি চাষির ভাগ্য? রাতে চলছিলো অফিস : গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ইউএনও নাজমুল হুসাইন চৌদ্দগ্রামে ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কালিগঞ্জে উপস্থিতি শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড

কালিগঞ্জে উপস্থিতি শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড

কর্মী-সমার্থকদের উপস্থিতি শুন্যতায় সাতক্ষীরার কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন পণ্ড হয়। 

বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) উপজেলার কিষান মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে  ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম খুব কম সংখ্যক কর্মী-সমার্থকদের উপস্থিতি থাকায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কমিটির সম্মেলন স্থগিত করেন।

ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছোট্রুর সভাপতিত্বে সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় দুপুর ১২টায় সম্মেলনটিতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তার বক্তব্য কর্মী-সমার্থক উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতা কর্মীদের আরও সু-সংগঠিত হওয়ার এবং ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান, সদস্য সচিবের বক্তব্যর সুত্র ধরে উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম সম্মেলন স্থগিত করে আগামীতে ব্যাপক সংখ্যক কর্মী সমার্থকদের উপস্থিতিতে সফল সম্মেলনের আহবান জানান। সম্মেলনটির সভাপতি ও ইউনিয়ন আহবায়ক ছোট্টু জানান, সম্মেলনের পূর্বেই কমিটির সম্ভাব্য ব্যক্তিরা মনোনীত হওয়ায় কর্মী সমার্থকরা সম্মেলনে আগ্রহ হারায়, এ কারণে উপস্থিতি কম ছিল। তবে ওয়ার্ড বিএনপির অনেকেই সম্মেলন ব্যর্থ হওয়ার জন্য নেতৃত্বের পারস্পরিক সম্মন্বয়হীনতা ও আন্ত:কোন্দলকেই দায়ী করেন।

সম্মেলনটিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাষ্টার আহছানউল্লাহ তরফদার, যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক রবিউল্লাহ বাহার,  সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, ছাত্র দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ। উপস্থিতি সংকটে সম্মেলন পণ্ড হওয়ায় উপজেলা জুড়ে বিএনপি নেতা কর্মীদের মাঝে তিব্র অসন্তোষ বিরাজ করে।

আরও খবর