আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

উপাচার্যের সাথে পাইকগাছা কৃষি কলেজে খুবির প্রতিনিধি দল

পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত পাইকগাছা কৃষি কলেজের প্রশাসনিক সংযুক্তি ও একাডেমিক অধিভুক্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্তের আলাকে আজ বুধবার (১৫  জানুয়ারি) দুপুরে কলেজটি সরেজমিনে পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দল।

পরিদর্শনকালে উপাচার্যকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী নির্মাণকাজের সার্বিক অগ্রগতি অবহিত করেন। এ সময় উপাচার্য কলেজটির নির্মাণাধীন একাডেমিক ও প্রশাসনিক ভবন, হোস্টেল, কোয়ার্টার ঘুরে দেখেন এবং গুণগতমান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউশনে রূপান্তর করা হবে। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ডিসিপ্লিনগুলোর বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এছাড়া এগ্রিকালচারাল, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স ইত্যাদি বিষয়ে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং ম্যানগ্রোভ ফরেস্ট্রি ও টেকসই বন ব্যবস্থাপনা, সামুদ্রিক উপকূলে মাৎস্য ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনায় ফিল্ড ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হবে।

তিনি বলেন, দেশে প্রতি বছর ১৫ হাজার শিক্ষার্থী কৃষি ডিপ্লোমা সম্পন্ন করেন। তাদের জন্য সরকারিভাবে বিএসসি কোর্স এবং অন্যান্য সার্টিফিকেট কোর্স চালুর মাধ্যমে এটিকে বহুমুখী শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে সংশ্লিষ্ট প্রকৌশলীরা এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করলে, আগামী জুলাই মাস থেকেই এটিকে চালু করার পরিকল্পনা রয়েছে। 

পরিদর্শনকালে উপাচার্যের সাথে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ শামীম আহসান, অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন কমিটির (আইপিআইসি) সভাপতি প্রফেসর ড. মোঃ খসরুল আলম, সদস্য-সচিব প্রফেসর শরিফ মোহাম্মদ খান, নির্মাণকাজ তদারকি কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, পাইকগাছা কৃষি কলেজের আসবাবপত্রের চাহিদা নিরূপনের লক্ষ্যে গঠিত কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, সদস্য-সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আবুল বাশার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সেখ মোঃ সাইফুল আলম বাদশা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান। 

পরে উপস্থিত এলাকাবাসী উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো পাইকগাছা কৃষি কলেজকে ছাত্ররাজনীতিমুক্ত রাখতে এবং সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয়দের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। উপস্থিতি এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের ধারা অব্যাহত রাখতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ন্যায় এটিকেও ছাত্ররাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার করেন এবং নির্বিঘ্নে এটি পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, পাইকগাছা উপজেলার শিববাটী ব্রিজ ও আলমতলার মধ্যবর্তী স্থানে ২৫ একর সম্পত্তির ওপর নির্মিত হচ্ছে পাইকগাছা কৃষি কলেজ। বর্তমানে এ প্রকল্পের অগ্রগতি ৭৭%। কলেজটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা চাওয়া হয়। পাইকগাছা কৃষি কলেজের ডিপিপি অপরিবর্তিত রেখে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত প্রস্তাবনার আলোকে গত ২২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। সেই সভায় পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করা হয়।

Tag
আরও খবর