ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক ইউপি সদস্য আফছার আলী সরদার কারাগারে



বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁর নাম মো. আফছার আলী সরদার। তিনি গাইবান্ধা ইউপির সাবেক সদস্য। তিনি ইউনিয়নের মালপাড়া গ্রামের বাসিন্দা। 


আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আফছার আলী সরদারকে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে পুলিশ হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে  ইউনিয়নের নাপিতেরচর বাজার থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। 


মামলা সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য  নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সোচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকেউ আসামি দেওয়া হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে কৃষক লীগ নেতা আশরাফ আলীকে আদালতে সোপর্দ করে পুলিশ।


জানা গেছে, আফছার আলী সরদার একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হলেও দলীয় কোনো পদে তিনি নেই। তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত গাইবান্ধা ইউপির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন। এরপর থেকে আফছার আলী সরদার কোনো রাজনৈতিক দলে যুক্ত হননি।


মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান বলেন, 'অজ্ঞাত আসামি হিসেবে আফছার আলী সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।'


জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ইসলামপুর জিআর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফারুক হোসেন বলেন, 'জামিন নামঞ্জুর করে আসামি আশরাফ আলী সরদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।'


আরও খবর