মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

কবিতা - অনির্লিপ্ততা

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-01-2025 12:45:38 pm

মোহময়ী ফুলের সৌরভ স্নিগ্ধতা ছড়ানো চাঁদ,
ভালো নেই কেউ আঁধারে অবসাদ।
আক্রোশের সেই কার্পণ্য দৃষ্টি,
ভ্রুমরকৃষ্ণ আঁখি এখন তো আর নেই
অমন মাধবী কুঁড়ির মতন।
জাগ্রত শর্বরী হায়,
আক্ষেপের তৃষ্ণায় আর নেওয়া  হয়নি  যতন।
ফুটিবে কি আঁধারে?
প্রভাতের আলোয় ফোটেনি যে বকুল।
বিনুনির চুল,
ফুটন্ত ফুল সুভাষ নাহি ছড়ায়!
এখনো কি প্রণয় বিরাগের কুহক জাগায়?
রয়েছে কি অন্তর অকাল রিক্ততায় ?
নিরব সম্মতি  বলে  সুখী নেই প্রাতের সকাল,
দিশেহার সেই সায়াহ্নের বিকাল!
আঁধারের জোনাকি শুধু নিভু নিভু জ্বলে
- পূর্বের রজনী বিলাসিতা কভু নাহি মিলে।
গ্রীষ্মের কাল বৈশাখী আসিবে বলে,
বেদনা সহে না, সুখী মনে গিয়েছে বসন্ত চলে-
মোর ললাটে শীতের রিক্ততা ঢেলে।
যাক না চলে যদি থাকিতে নাহি চায় উষ্ণতায় কাটাব প্রহর, কুয়াশার উত্তরীয় গায়।
পিছু নাহি চায় সুখ কামনায় ফেরানো দায় ব্যক্ত বাক তখন ভালো হউক জীবন অনলে জ্বলুক এ দেহ-  আলোয় করিয়ো গঠন।
রাত্রীরে ডাকিয়া যায় গহীন আলোছায়ায় - বলে ছিলে গুজিবে বর্ষার কদম সুকেশিনীর খোপায়।
ব্যক্ত হিয়ার কাতরতা বাড়িয়া যায়-
অতৃপ্ত নিশির তৃষ্ণা জাগিয়া হায় বাপাশের শূণ্য  পাঁজরে, এখনো আঁখি ঝরে।
নিয়তির ভুলেই হারিয়েছে নাহয় তার অনির্লিপ্ততায় দূরে ঠেলেছে আমায়!
বাস্তব অনুভূতির জাগরণ বুঝায়- নেই তো সেই বিচরণ এই ত্রিসীমায়। সজিব হোসেন
Tag
আরও খবর