মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩৩ হাজার জরিমানা

বরিশাল নগরীর বাজার রোডের পাইকারি দোকানিকে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির দায়ে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকারের চালানো এ অভিযানে ২৮৮ লিটার তেল জব্দ করে ধ্বংসের জন্য বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে। এছাড়া নগরীর ফরিয়াপট্টির চালের আড়তদারদের সতর্ক করেন অভিযানে থাকা কর্মকর্তারা।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, কিছুদিন আগে নগরীর কেডিসি এলাকার খুচরা ব্যবসায়ী মো. বাদশা লিখিত অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল তার কাছে বিক্রি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে হাটখোলা এলাকায় মেসার্স অন্নদাতা স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সরিষার তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় সেখান থেকে ৮ লিটারের ২৪টি এবং ১৬ লিটারের ৬টি টিনের জারে ২৮৮ লিটার সরিষার তেল পাওয়া গেছে।তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওই তেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা এবং আড়তদারের দামের তালিকায় ঘষামাজা থাকায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অভিযোগকারীর ৮ লিটার সরিষার তেলের জার বাবদ ৩ হাজার ২২০ টাকা ফেরত দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ তেল ধ্বংসের জন্য সেখানকার বাজার কমিটির জিম্মায় রাখা হয়েছে বলে জানান তিনি।এরআগে ফরিয়াপট্টি এলাকায় চালের আড়তে অভিযান চালানো হয়। এ সময় সরু চালের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আড়তদারদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তারা।চালের আড়তদার আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে সরু চালের (মিনিকেট) দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কারণ এ চালের ধানটা বছরের বৈশাখ মাসে পাওয়া যায়। এরপর আর এ ধান হয় না। এ কারণে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৈশাখ মাসে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। বাকি অন্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।’ আনোয়ার হোসেন দাবি করেন, বরিশালে চালের কোনো সিন্ডিকেট নেই। এটি একটা গুজব।’
আরও খবর