নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে মারামারি আহত ০৩ জন





কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক ও জমিজমার বিষয় নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ০৩ জন জখম প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রবিবার (০৫ জানুয়ারী) সকাল অনুমান-০৮.০০ ঘটিকায় উপজেলার বড়লই (আমছা বাজার) নামক স্থানে শহিদুল ইসলামের বাড়ীর সামনে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শহিদুল ইসলামের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। 


জানা যা শহিদুল ইসলামের সাথে তার জ্ঞাতীগোষ্ঠি মজিবুল হক ওরফে বাঘা (৩০), বাবলুর রশিদ ওরফে বাবুল (৫০), হামিদুল হক (৩৬), নুর হোসেন (৬০), জাহিদ হাসান (২৭), মাহাবুল হক (৪০), আমিনুল ইসলাম (৩৩), জাকির হোসেন ওরফে জিরান (২৬), আশিক মিয়া (২২)গণের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এ সময় শহিদুল ইসলামের পিতা আফজাল হোসেন (৮০), চাচা-আজিজার রহমান (৬০), চাচাতো ভাই মোঃ মেহেদী হাসান (১৬)গণ গুরুত্বর জখম প্রাপ্ত হয়। এসময় মজিবুল হক ওরফে বাঘা (৩০) সহ তার লোকজন শহিদুল ইসলামের বসতবাড়ীর ভাংচুর করে। পরে এলাকার লোকজন সেখানে এসে তাদের মারামারি থামিয়ে জখমীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করায়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর