লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সালাতে 'রাফউল ইয়াদায়েন' করার গুরুত্ব

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-01-2025 04:36:41 am

ইসলাম ধর্মে ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত আদায় করা। রাফউল ইয়াদায়েন বলতে সালাতের শুরুতে আল্লাহু আকবর বলে দুই হাত কান অথবা কাধঁ পর্যন্ত তোলা, রুকুতে যাওয়ার আগে দুই হাত উপরে তোলা, রুকু থেকে ওঠে সামিআল্লাহু লিমান হামিদা বলে দুই হাত উপরে তোলা ও দ্ধিতীয় রাকাতের বৈঠক থেকে তৃতীয় রাকাতের জন্য উঠার পর দুই হাত কান বা কাধঁ বরাবর তুলাকে বোঝায়। রাফউল ইয়াদায়েন হচ্ছে রাসূল (সাঃ) এর সুন্নাহ ও তরিকা। রাসূল (সাঃ) চারটি স্থানে হাত রাখতেন, সে স্থানগুলো হচ্ছে, তাকবীরে তাহরীমার সময়, রুকুকালে, রুকু থেকে উঠে দাড়ানোর সময় এবং ২য় রাকাতের তাশাহুদ থেকে উঠার সময়। রাফউল ইয়াদায়েন করার অসংখ্য সহীহ হাদিস রয়েছে। অনেকে মাযহাব অনুসরণ করার কারণে এই সুন্নাহ থেকে বিমুখ থাকে। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়া সালাফি আর্দশের মানুষ আর এই উপমহাদেশের আহলে হাদিসদের মধ্যে রাফউল ইয়াদায়েন করতে দেখা যায়। মাজহাব গোড়ামীর কারণে অনেক আলেমদের রাফউল ইয়াদায়েনের হাদিসসমূহ দেখানো হলে রহিত হয়ে গেছে বলে ফতোয়া দিয়ে দেন। অথচ, রাসূল (সাঃ) এর মৃত্যুর পরে জন্ম নেয়া তাবেয়ী বর্ণিত সাহাবিদের রাফউল ইয়াদায়েন করার হাদিস সহিহ বুখারিতে পাওয়া যায়। হানাফি ও মালেকী মাযহাবের অন্ধানুসারীরা তাদের মাযহাবে না থাকার কারণে রাফউল ইয়াদায়েনের মতো সুন্নাহ পালন করা থেকে বিরত থাকে।তারা শুধু সালাতের শুরুর তাকবিরে তাহরীমার সময় রাফউল ইয়াদায়েন করার সুন্নাহটা পালন করে। ""আবদুল্লাহ ইবনে ‘উমার (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এবং যখন তিনি রূকূ‘র জন্য তাকবীর বলতেন তখনও এরূপ করতেন। এবং যখন রূক‘ হতে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন। ইমাম বুখারী এটা বর্ণনা করেছেন। তাঁর অপর বর্ণনায় এটাও আছে যে, যখন তিনি {রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম} দ্বিতীয় রাক‘আত হতে (তৃতীয় রাক‘আতের জন্য) দাঁড়াতেন তখনও দু’ হাত (কাঁধ বরাবর) উঠাতেন।(বুখারী ১ম খণ্ড,মুসলিম, আবূ দাঊদ ১ম খণ্ড, তিরমিযী ১ম খণ্ড,নাসাঈ,মেশকাত, ইবনে মাজাহ,যাদুল মা‘আদ, হিদায়া দিরায়াহ,কিমিয়ায়ে সায়াদাত,বুখারী আধুনিক প্রকাশনী ১ম-হাদীস নং ৬৯২, ৬৯৩, ৬৯৫। বুখারী আযীযুল হক ১ম খণ্ড হাদীস নং ৪৩২-৪৩৪। বুখারী ইসলামীক ফাউন্ডেশন ১ম খণ্ড হাদীস নং ৬৯৭-৭০১ অনুচ্ছেদসহ। মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ২য় খণ্ড হাদীস নং ৭৪৫-৭৫০। আবূ দাঊদ ইসলামিক ফাউন্ডেশন ১ম হাদীস নং ৮৪২-৮৪৪। তিরমিযী ইসলামিক ফাউন্ডেশন ২য় খণ্ড হাদীস নং ২৫৫। মেশকাত নূর মোহাম্মদ আযমী ও মাদরাসা পাঠ্য ২য় খণ্ড,বুলূগুল মারাম ৮১ পৃষ্ঠা। ইসলামিয়াত বি-এ. হাদীস পর্ব ১২৬-১২৯ পৃষ্ঠা"" ""‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) বলেন, রফউল ইয়াদাঈন হল সালাতের সৌন্দর্য, রুকু‘তে যাবার সময় ও রুকু‘ হতে উঠার সময় কেউ রফ‘উল ইয়াদাঈন না করলে তিনি তাকে ছোট পাথর ছুঁড়ে মারতেন। (নায়লুল আওত্বার, ফাতহুল বারী)"" ""‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিতঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, যখন রুকু‘ করতেন এবং যখন রুকু‘ থেকে মাথা উঠাতেন তখন হস্তদ্বয় উত্তোলন করতেন কিন্তু সিজদার মধ্যে হস্তদ্বয় উত্তোলন করতেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সাথে সাক্ষাৎ অর্থাৎ তাঁর মৃত্যু পর্যন্ত সর্বদাই তাঁর সালাত এরূপ করতেন। (বায়হাকী, হেদায়াহ দেরায়াহ ১ম খণ্ড)"" মোঃমাহিন ভূঁইয়া শিক্ষার্থী,সমাজবিজ্ঞান,ঢাকা কলেজ। মোবাইলঃ01643078920
Tag
আরও খবর