আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট ও শীতবস্ত্র বিতরণ

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সমর্থনে নওগাঁর নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট ও শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হয়েছে।


সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দরিদ্র শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন নওগাঁ- ১ আসনের সাবেক সাংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।


উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম , উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি ডাঃ ছালেক চৌধুরী বলেন, বিএনপি জনগণের দল , জনগণের সুখ দুঃখে সাথে থাকে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের মতো নিয়ামতপুরে আমরা শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।আগামীতে উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
আরও খবর