অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কবিতা - 'মায়ের জিজ্ঞেসা'

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-12-2024 01:15:55 am


"কেমন আছি?" জিজ্ঞেস করলেন মা।

উপারে কন্ঠ, মায়া ভরা জিজ্ঞাসু ভঙ্গি। 

"জানে ভালো নেই"-নিজের খেয়াল রাখতে শিখিনি যে।

শিখানো ভালো অভ্যাস, কতবার কয় মা।

তাও ভুলি। 

রোগে না- অলস মনোরোগে।

রোজ সকালে খাস ত-?

রুটি,ভাত কিংবা কেক; মাঝে মাঝে ডিম এনে নিস-

খেজুর আছে?

বিস্কুট। 

পাউরুটি, কলা কিনে নিতে পারিস ত।

ঘুম ভাঙা চোখ, সূর্য পেরিয়ে যায় - রৌদ্রময় চারদিক 

ঝা ঝা করছে , কাক ডাকা ভোর ত নেই।

দুতলার জানালার ধারে রাস্তা। রিক্সার সাইরেন, সবজিওয়ালার হাঁকাহাঁকি, ক্ষুদ্ধ গাড়ি গেইটে চেচিয়ে হর্ণ দিচ্ছে -"বেটা দারোয়ান গেলি কই?"

আজ খাই নি।

অনেকদিন এমন হলো- সকালে দুপুরে একসাথে ভোজ।

অভ্যাসটা গড়া হয় নি-

অভিনয় গড়া হয়েছে সুনিপুণ। 

রাত এত জাগিস?- ফরজ নামাজ হয়?

দুপুরে রান্না কি হলো?

বাঁধাকপি, কাঁকরোলের ঝোল -" একটা ডিম ভেজে নে।" লাউ খাস এখন, মিষ্টিকুমড়ো ? মাছ ভালো ভাজা হয়?

সন্ধ্যা নামে, মাগরিব শেষ - এশা আসে।

টিউশনি-আবার টিউশনি। কখনো দশটা পেরিয়ে যায়।

ক্লান্তদেহখানি বিছানায় টেনে নিয়ে তারপর বললুম- "ভালো আছি"...।