চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে গৃহহীনতায় নতুন রেকর্ড করেছে: প্রতিবেদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2024 07:33:31 am

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং উচ্চ আবাসন মূল্যসহ বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এক সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।


আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন, যা ২০২৩ সালের থেকে ১৮ শতাংশ বেশি। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি প্রতি ১০,০০০ জন মানুষের মধ্যে প্রায় ২৩ জন গৃহহীন।


ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের এই সংখ্যা বেড়েছে।


এইচইউডি’র প্রতিবেদন অনুযায়ি আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।


অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।

আরও খবর