মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সন্দেহ কাগজপত্র সহ দুইটি ট্রাক জব্দ

বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুইটি ট্রাক জব্দ করে কাগাশুরা এলাকাবাসী। পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সকলে।শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানা পুলিশের দু’টি টিম। পুলিশ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর ট্রাক ভর্তি নথিপত্র তাদের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লা খোলা নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দু’টিকে আটক করে।সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি। তিনি আরও বলেন, আমি মৌখিক ভাবে তাদেরকে পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলো। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দু’টি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দু’টি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকলের উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা
আরও খবর