মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী ২ লঞ্চের মুখোমুখি সং*ঘর্ষ

চাঁদপুরের ঘন কুয়াশায়, মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি লঞ্চেরই সামনের অংশ দুমড়েমুচড়ে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ।নৌ পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। একই সময় রাজধানীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে বরিশাল ঘাট ত্যাগ করে এমভি কীর্তনখোলা-১০। গভীর রাতে লঞ্চ দুটি মেঘনা নদীর চাদপুরের হরিনা নামক স্থানে ঘনকুয়াশার কবলে পড়ে। এ সময় দিক হারিয়ে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।নৌ পুলিশ আরও জানায়, কীর্তনখোলা-১০ লঞ্চটি ইতোমধ্যে ঢাকা সদরঘাটে পৌঁছেছে। তবে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। লঞ্চটিতে প্রায় দেড় হাজার যাত্রী ছিলো।ওই যাত্রীদের উদ্ধার করে শুভরাজ- ১০ নামে অপর একটি লঞ্চে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন। তিনি জানান, ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। ক্ষতিগ্রস্ত হয় দুটি লঞ্চের একাংশ। আহত হয়েছেন সামনে ও পাশে থাকা আরোহীরা। কারোর অবস্থাই গুরুতর নয় বলেও জানান তিনি।
আরও খবর