নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শাটডাউন ঠেকাতে শেষ মুহূর্তে কংগ্রেসে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-12-2024 05:21:15 am

সরকারি অচলাবস্থা এড়াতে সফল হয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। কংগ্রেসের নিম্ন কক্ষের প্রতিনিধি পরিষদে সংশোধনী অর্থবিলটি পাস হয়েছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঋণসীমা বৃদ্ধির দাবিকে উপেক্ষা করা হয়েছে।


এখন এ বিলটি সিনেটের অনুমোদন পাওয়া লাগবে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেট এটি পাস করলে প্রেসিডেন্ট জো বাইডেন সই করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। তারপরেই এটি আইনে পরিণত হবে। 


বিলটি মার্চ ১৪ পর্যন্ত সরকার চালাতে তহবিল বরাদ্দ করবে। এতে দুর্যোগপ্রবণ রাজ্যগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার ও কৃষকদের জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। তবে ঋণসীমা বাড়ানোর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।


অর্থবিলটি পাস না হলে শনিবার থেকে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যেত। 


এর আগে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রাষ্ট্রীয় অর্থবিল (সরকারি ব্যয় প্যাকেজ) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস করাতে ব্যর্থ হন রিপাবলিকানরা। পরবর্তী সংশোধনী বিল পাস করার চেষ্টা করলে তা-ও ব্যর্থ হয়। ১৭৪ আইনপ্রণেতা সমর্থন দিলেও বিরোধিতা করেন ২৩৫ জন। 


তবে শাটডাউন এড়াতে আনা সর্বশেষ পাস হওয়া সংশোধিত বিলটিতে সমর্থন দিয়েছেন ৩৬৬ জন আইনপ্রণেতা। আর বিরোধিতা করেছেন ৩৪ জন। তবে এর আগে এর কিছু ধারা নিয়ে বিতর্ক ছিল। ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের সমালোচনার পর কিছু বিতর্কিত অংশ বাদ দেওয়া হয়।


হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, পরবর্তী বছর রিপাবলিকানদের দুই কক্ষেই নিয়ন্ত্রণ থাকবে। ট্রাম্প তখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তিনি বলেন, এ পদক্ষেপ আমাদের বাজেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দেবে।


একটি ভ্রমণ ব্যবসায়িক গ্রুপ জানিয়েছে, সরকার বন্ধ হলে প্রতি সপ্তাহে এ খাতে ১ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারত। পাশাপাশি বড়দিনের সময় ভ্রমণেও বড় সমস্যা হতো।


বিল থেকে কংগ্রেস সদস্যদের বেতন বৃদ্ধি ও চীনে বিনিয়োগ সীমিত করার মতো কিছু ধারা বাদ দেয়া হয়। ডেমোক্র্যাটরা বলছেন, এ ধারা বাদ দিয়ে মাস্কের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা হয়েছে।

আরও খবর