কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা

ঝিনাইদহ সদর উপজেলায় দুর্বৃত্তের হানায় দুই কৃষকের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাঠে ক্ষতিগ্রস্ত হন কৃষক বেনজির আহমেদ শিলু ও তার প্রতিবেশী টুলু। দুর্বৃত্তরা শিলুর ২৫০টি কলার কাঁধি, দুই শতক ভুট্টাগাছ ও প্রতিবেশী টুলুর ৬ শতক জমির পান গাছের লাতা কেটে দিয়েছে। এতে দুই কৃষকের প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। কৃষক বেনজির আহমেদ শিলু সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের হেলাল মালিতার ছেলে এবং তার প্রতিবেশী টুলু একই গ্রামের আজিমউদ্দীনের ছেলে। সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, নবগঙ্গা নদীর তীরে শিলুর দুই বিঘা জমিতে অপরিপক্ব কলা ও পাশের ভূট্টা ক্ষেত। কলার গাছ থেকে অপরিপক্ব কলা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তার পাশের দুই শতক ভুট্টা গাছের গোড়া থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, টুলুর ১২ শতক পান বরজের ৬ শতক জমির পান গাছের গোড়া থেকে লতা কেটে ফেলা হয়েছে। এই ক্ষতির পর, দুই কৃষক দাবি করেছেন যে তাদের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পান চাষি টুলু জানান, সকালে বরজে এসে দেখি, পান গাছের গোড়া থেকে সব লতা কেটে ফেলা হয়েছে। কে বা কারা এমন ক্ষতি করেছে, তা আমি জানি না। যদি কারো সঙ্গে শত্রুতা থাকে, তাহলে তাদের আমার ফসলের ক্ষতি করার কথা নয়। কলা চাষি বেনজির আহমেদ শিলু বলেন, বাগানে আসতেই দেখি, কলার গাছ থেকে কলা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এছাড়া পাশের ভুট্টা গাছের গোড়া থেকে সব কেটে ফেলেছে। এতে আমার সব শেষ হয়ে গেছে, কী করব বুঝতে পারছি না। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর-এ-নবী বলেন, দুজন কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের কৃষি অফিস থেকে তাদের সহায়তার জন্য প্রণোদনার ব্যবস্থা করার চেষ্টা করা হবে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর