কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শিবচর উপজেলায় পালিত হলো 'জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪'।

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 19-12-2024 07:52:00 am

“যুব সমাজের মাঝে বেশি বেশি প্রচারণা বাড়াতে হবে, যাতে অভিবাসনে অনিয়মিত  উপায় না গ্রহণ করে””

"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মাদারীপুরের শিবচর উপজেলায় পালিত হলো 'জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪'। শিবচর উপজেলা প্রশাসন, মাদারীপুরের আয়োজনে এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন খানম। বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন খানম বলেন, ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকার এরই মধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসীর অধিকার নিশ্চিত করনে তিনি সেবা প্রদানকারী বিভিন্ন অধিদপ্তর এবং ব্যাংক কর্মকর্তাদের প্রবাসীদের পাশে দাড়ানোর আহবান জানান। যুব সমাজের মাঝে বেশী বেশী প্রচারণার তাগিদ জানিয়ে তিনি বলেন তারা যেন অভিবাসনে অবৈধ পন্থা গ্রহন না করেন সেইসঙ্গে তিনি ব্র‍্যাক কে আহবান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ অভিবাসন প্রচার যেন বেশী করে করা হয়।’ প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশব্যাপী অভিবাসীদের উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে তারও প্রশংসা করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভীন খানম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা , সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা , নারী ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা ,  উপজেলা শিক্ষা অফিসার, প্রবাস কল্যান ব্যাংক কর্মকর্তা, প্রবাস ফেরত নারী ও পুরুষ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।

সকাল  ১১টায় শিবচর উপজেলা অফিস প্রাঙ্গণে  'জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪' উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উপজেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তন কক্ষে একটি আলোচনা সভার শেষে একটি র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাসান আল মামুন, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগাম, শিবচর উপজেলা। তিনি তার বক্তব্যে বলেন, ‘ প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানের অংশ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন প্রবাসীর অধিকার নিশ্চিত করন এবং তাদের পুনরেকত্রীকরণে ব্র‍্যাক সর্বদাই কাজ করে যাচ্ছে।’প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদান করার পাশাপাশি তিনি ব্র‍্যাকের বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। প্রোগ্রাম অর্গানাইজার হাসান আল মামুন বলেন,  ‘১৯৭২ সাল থেকে শুরু করে আজ অবধি দেশের উন্নয়নে ব্র্যাক তার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কাজে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন শিবচর এবং অন্যান্য অধিদপ্তর কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

আরও খবর